নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ: ইউনুস সেন্টারের ব্যাখ্যা

Seba Hot News
জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সময় বাইরে বিএনপির বিক্ষোভে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার খবরের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইউনুস সেন্টার। তাদের দাবি ইউনুস ওই বিক্ষোভে যোগ দেননি, বিক্ষোভ চলাকালে তার সামনে দিয়ে যাচ্ছিলেন। জটলার সামনে দিয়েই তিনি হেঁটে চলে যান। ইউনুস সেখানে কোন বক্তব্য দেননি বা অবস্থান করেননি বলেও দাবি করে ইউনুস সেন্টার।

নিউ ইয়র্কে আওয়ামী লীগ সরকারবিরোধী ওই সমাবেশের যে ছবি প্রকাশ হয়েছে তাতে ইউনুসকে জটলার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রোদ চশমা চড়া একজন সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছে।

তবে ইউনুস সেন্টার বলছে এক বিবৃতিতে বলেছে, ‘কয়েকটি সংবাদ মাধ্যমে খবরএসেছে যে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভে যোগ দিয়েছেন, এটা পুরোপুরি ভিত্তিহীন’।

বিবৃতিতে বলা হয়, ‘অধ্যাপক ইউনূস একটি সভা থেকে আরেকটি সভায় যেতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তা ধরে হাঁটছিলেন। তখন তিনি একটি জটলা অতিক্রম করেন, যেখানে একদল বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তিনি না থেমেই তার গন্তব্যে চলে যান, যেখানে তার বক্তব্য শোনার অপেক্ষায় ছিল শ্রোতারা’।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top