প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ-এর ৪৪তম জন্মদিন আজ শনিবার। বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়কের জন্মবার্ষিকী উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদ এফডিসিতে তারকা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন চিত্রপরিচালক সোহানুর রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, চিত্র নায়ক রুবেল, অমিত হাসান, জায়েদ খান বিশিষ্ট সাংবাদিক রফিকুজ্জামান, মো. আওলাদ হোসেন, আবুল হোসেন মজুমদার, রেদুয়ান খন্দকার ও সালাম মাহমুদ। সভাপতিত্ব করবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এসএম শফি।
অনুষ্ঠান উদ্বোধন করবেন সালমান শাহ জননী নীলা চৌধুরী। চিত্রনায়ক রুবেল, জায়েদ খান, অমিত হাসান, ফেরদৌস, মৌসুমী, শিল্পী, আগুন, কনক চাঁপা, শোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টু এবং সালমান শাহ ভক্ত শাহিদা স্বর্ণাকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে।
এ প্রসঙ্গে সংগঠন সভাপতি এস এম শফি বলেন, ‘এবারের অনুষ্ঠানটি দুটি কারণে বিশেষভাবে আলোচিত হতে যাচ্ছে। প্রথমত শ্রেষ্ঠ সালমান শাহ ভক্তকে সম্মানিত করা এবং সালমান শাহ জননী নীলা চৌধুরী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করবেন।

