এবার প্রযোজনার স্বাদ নিতে চলেছেন কারিনা

S M Ashraful Azom
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। তার আরেকটি পরিচয় হলো তিনি বলিউডের নবাব পরিবারের পুত্রবধূ। তবে এবার আরও একটু ভিন্ন আঙ্গিকে তার ভক্তদের কাছে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী কারিনা। সম্প্রতি তিনি প্রযোজনায় আসছেন বলে জানা যায়।
 
বলিউডের নবাবপত্নী কারিনা তার প্রিয় বান্ধবীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া একটি তথ্যচিত্রের প্রযোজনা করতে যাচ্ছেন। আর প্রযোজনার পাশাপাশি তিনি ভিডিও চিত্রটির নেপথ্যে কণ্ঠও দেবেন। ভারতে নারীর ক্ষমতায়ন নিয়ে নির্মিত সেই তথ্যচিত্রটি নির্মাণ করবেন হলিউডের আইস এইজ কন্টিনেন্টাল ড্রিফট ও এপিক ছবির ‘টেকনিক্যাল ডিরেক্টর’ আদিতি কাপুর।
 
এ বিষয়ে কারিনা জানান, ‘অনেক চলচ্চিত্রেই অভিনয়ের কাজ করেছি, তবে এবার প্রযোজনার স্বাদ নিতে চাই। তাই আমার মনে হয় তথ্যচিত্র প্রযোজনার কাজটি দিয়ে আমি সেই স্বাদটি পাবো। আর আমার খুব কাছের একজন বান্ধবীর কাজ এটি, তাই আমি কাজটি নিয়ে অনেক বেশি আশাবাদী।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top