দেশের উন্নয়নে কর প্রদানের বিকল্প নেই : মহীউদ্দীন খান

S M Ashraful Azom
সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর সকল সক্ষম নাগরিককে স্ব-প্রণোদিত হয়ে কর দানের মাধ্যমে  দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, দেশের উন্নয়ন করতে এবং স্বাধীন স্বত্তা নিয়ে বেঁচে থাকতে হলে দেশের প্রতিটি সক্ষম নাগরিককে অবশ্যই কর দিতে হবে। কর দেওয়া মানে সরাসরি দেশের উন্নয়নে অংশীদার হওয়া।
 
মহীউদ্দীন খান শুক্রবার ঢাকার অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত আয়কর মেলা-২০১৫ এর দ্বিতীয় দিনে কমিটির সদস্যদের নিয়ে মেলা পরিদর্শন শেষে এক বক্তৃতায় এ আহ্বান জানান। এ সময়ে কমিটির সদস্য বেগম রেবেকা মমিন, মঈন উদ্দীন খান বাদল, মো. রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ জাতীয় রাজস্ব বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
মহীউদ্দীন খান আলমগীর বলেন, দেশের উন্নয়নে কর প্রদানের কোন বিকল্প নেই। মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে ব্যক্তির পাশাপাশি দেশের উন্নয়ন সাধিত হচ্ছে এবং বাজেটে বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা কমে আসছে। ফলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকায় অভিপ্রায়ে এক অগ্রযাত্রায় সামিল হয়েছি। তাই বিশ্বে আমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
 
তিনি বলেন, কর প্রদানের জন্য মানুষের মধ্যে যে ভীতিবোধ কাজ করে সেগুলোকে দূর করা সম্ভব হলে মানুষ অবশ্যই কর দেবে। সেজন্য কর আদায়ের কাজে যে সকল কর্মকর্তা/কর্মচারী জড়িত তাদেরকে কর আদায়ের ক্ষেত্রে আরো সহজ ও সরল পন্থা উদ্ভাবন করতে হবে। একই সঙ্গে এ ধরণের মেলা আয়োজনের মাধ্যমে করকে সরলীকরণ করার পাশাপাশি করের আওতা বাড়াতে হবে। তবেই দেশের উন্নয়ন সাধিত হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top