নিজস্ব প্রতিবেদক বকশীগঞ্জ ঃ
বরিশালের চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন দেশে এখন আমেরিকার সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের দেয়া থিওরি মোতাবেক চলছে।
শনিবার বেলা ১১ টায় জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ রেজাউল করিম বলেন যারা ইসলাম ধর্ম ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে তাদের থিওরিতে এদেশ চলছে। ইসলাম ধর্মকে বিভ্রান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে।
চরমোনাই পীর সাহেব বলেন সকল ক্ষমতার উৎস জনগণ নয় , সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। তাই এদেশে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
ইসলামী অন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ইসলামী অন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী, টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম, ইসলামী অন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া,সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল , মুফতি মাওলানা মোহাম্মদ আলী , উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা এনায়েত উল্লাহ, মেরুরচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হামিদুল ইসলাম প্রমুখ।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, শ্রীবরদী, রাজিবপুর উপজেলা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। 