শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে অভিভাবকদের গাইড বই

S M Ashraful Azom
শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে অভিভাবকদের জন্য গাইড বই প্রকাশ করেছে গ্রামীণফোন। অভিভাবকরা কিভাবে শিশুদের ইন্টারনেটে নিরাপদ রাখবে সে বিষয়ে যাবতীয় দিক নির্দেশনা রয়েছে বইটিতে।
 
রাজধানীর আজিমপুরের অগ্রণী স্কুল ও কলেজে গাইড বইটির মোড়ক উম্মোচন করা হয়। এ সময় কলেজ মাঠে নিরাপদ ইন্টারনেট নিয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, এশিয়ার কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে। কিন্তু ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং এতে খুঁজে পাওয়া যায় এমন অনেক স্পর্শকাতর বিষয়ে শিশুদের সঙ্গে কথা বলতে অভিভাবকদের বেশ ঝামেলায় পড়তে হয়।
 
এই গাইড থেকে বাবা-মায়েরা ইন্টারনেটের সঠিক কন্টেন্ট সম্পর্ক বাচ্চাদের নির্দেশনা দিতে পারে, বাচ্চাদের আলোচনার মাধ্যমে আমাদের প্রতিদিনকার জীবনে ইন্টারনেটের ভূমিকা সম্পর্কে বোঝাতে পারে।
 
গ্রামীণফোনের পাবলিক রিলেশনস বিভাগের ডিজিএম মোঃ হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহ আবু সায়ীদ, অগ্রণী স্কুল ও কলেজের অধ্যক্ষ রিয়াজুজ্জামান ভূঁইয়া, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট জামিলা আখতার, ব্র্যাকের কমিউনিকেশনস লিড রনি মির্জা এবং গ্রামীণফোনের কর্পোরেট রেসপন্সিবিলিটির প্রধান দেবাশিষ রায়।
 
দেবাশিষ রায় বলেন, ইন্টারনেট সম্পর্কে স্বল্প ধারণা রয়েছে এমন জনগোষ্ঠির মাঝে সচেতনতা ছড়িয়ে দেয়া হলে প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ বাবা-মা ও শিশুদের ঝুঁকি অনেক কমে যায়। গাইডবইটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই অভিভাবকদের কাছে বিতরণ করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top