ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শুরু

S M Ashraful Azom
রাজশাহীতে চার দিনব্যাপী ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব শুরু হচ্ছে আজ শনিবার থেকে। ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে এই উৎসব শুরু হচ্ছে। 
 
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া এ উৎসব চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। 
 
ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা মনোরঞ্জন নদী এসব তথ্য জানান। 
 
তিনি জানান, চার দিনব্যাপী সঙ্গীত ও নৃত্য উৎসবে বিশ্বভারতীর স্বস্তিকা মুখোপাধ্যায়, কলকাতার ওড়িশা নৃত্য শিল্পী দেবারতি গোস্বামী, গজল ষিল্পী সন্তোষ কুমার মিশ্র, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শঙ্করী মৃধাসহ ভারতীয় শিল্পীরা অংশ নেবেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top