হানিফ সংকেত-এর‘ভুল থেকে নির্ভুল’

S M Ashraful Azom
এটিএন বাংলা
 
প্রচার :ঈদের দিন
 
 বিকেল ০৩টা ১০ মিনিটে
 
বরেণ্য নির্মাতা হানিফ সংকেত বছরে দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক। এবারের নাটকের নাম ‘ভুল থেকে নির্ভুল’। উল্লেখ্য, হানিফ সংকেতের ঈদের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে।
 
নাটকের গল্পে দেখা যাবে ক’জন তরুণ-তরুণী তাদেরই এক বন্ধুর অনুরোধে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা বন্ধুর ফুফুর বাড়িতে এক সপ্তাহ অবস্থান করে। গ্রামে গিয়ে তাদের দেখা মেলে আর এক তরুণের সঙ্গে, যে গ্রামকে প্রচণ্ড ভালোবাসে এবং গ্রামের মানুষও তাকে ভালোবাসে। শহুরে জীবনে বেড়ে ওঠা এইসব তরুণ-তরুণীদের গ্রামে অবস্থানকালে ঘটতে থাকে নানা অম্ল-মধুর ঘটনা।
 
এইসব বিষয় নিয়েই গড়ে উঠেছে ‘ভুল থেকে নির্ভুল’ নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পী ডলি জহুর, মীর সাব্বির, কুসুম সিকদার, ড. এনামুল হক, আব্দুল কাদের, সাবেরী আলম, শিরিন আলম, সুভাশিষ ভৌমিক, নিসা, সাজ্জাদ সাজু, জামিল, ফাহিম ও নজরুল ইসলামসহ অনেকে। মানিকগঞ্জ ও ঢাকাস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিংস্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। নাটকটি প্রচার হবে ঈদের দিন বিকেল ০৩টা ১০ মিনিটে এটিএন বাংলায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top