তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যμম অব্যাহত রাখার স্বার্থে সরকারি ছুটির দিন হওয়াও সত্ত্বেও আগামী বৃহস্পতিবার শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি ও কমলাপুরের অবস্থিত শুল্ক স্টেশনসমূহ বৃহস্পতিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যμম অব্যাহত রাখার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে উল্লিখিত কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাসমূহ ওই দিন খোলা রাখার নির্দেশনা দেয়া যাচ্ছে।
এছাড়াও, বৃহস্পতিবার সরকারি ছুটির দিন হওয়ায় ঐদিন অফিসের কাজে যোগদানকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক ও যুক্তিসংগত ভাতা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।