জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাসের হার ৭১.৪৯ শতাংশ

Seba Hot News
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছরের গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আজ রাত আটটার পর পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে নির্ধারিত পদ্ধতিতে মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ৮ হাজার ৩৫৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৮ হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। এ ছাড়া শুধু পাস করেছেন ১৪৮ জন।
এ ছাড়াও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৯ জন। একই সঙ্গে ডিগ্রির প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশ করা হয়।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান