দেওয়ানগঞ্জ প্রতিনিধি. জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক দেওয়ানগঞ্জ বাজার শাখায় টাকা তুলতে এসে নারী ও পুরুষরা চরম ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার বিকাল তিনটায় ব্যাংকে গিয়ে দেখা যায়. ভিতরে দাড়ানোর জায়গা নেই। নারী-পুরুষরা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টিতে ভিজা অবস'ায় বৃদ্ধরা মেঝেতে বসে রয়েছেন। ব্যাংকের বাইরে প্রচন্ড বৃষ্টির মধ্যে নারীরা তাদের কোলের সন্তান নিয়ে টাকা তোলার জন্য প্রহর গুনছেন। প্রতিবন্ধী বৃদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ভিজতে দেখে সাধারণ মানুষ ক্ষোভ প্রকার করেছেন। সোনালী ব্যাংক ম্যানেজার কামাল উদ্দিন জানান. একই দিনে ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবর্তী মাতৃত্বকালীন ন্যাশনাল সার্ভিস উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন সরকারি বেসরকারী অবসর প্রাপ্ত পেনশনধারী এনজিও’র বিল-ভাতা প্রয় সাড়ে ৬ হাজার গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি টাকা প্রদান করা হবে। ব্যাংকে জনবল রয়েছে ৮জন। কম সংখ্যাক জনবল থাকায় একই দিনে ব্যাপক পরিমান বিল ভাতা প্রদানে হিমসিমে পড়েছে ব্যাংক কর্মীরা। ব্যাংক থেকে টাকা তোলার জন্য আসা গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন. ব্যাংকের ভিতরের বিল প্রদানকারী লোকজনদের কাজের গতি কম। প্যারালাসিস রোগী অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল্লাহ হুইল চেয়ারে সকাল থেকে বৃষ্টিতে ভিজে রয়েছেন ব্যাংকের বাহিরে. কখন তিনি ভাতা পাবেন জানেন না।
