মস্কোতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন পুতিনের

S M Ashraful Azom
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে জিহাদিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন, আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর অনুসারীরা ইসলামের নামে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ চালাচ্ছে। সন্ত্রাসবাদ শুধু ঘৃণাই বাড়াতে পারে। খবর এনডিটিভির।  
 
২০ হাজার স্কয়ার মিটার আয়তনের বিশাল এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এর্দোগান এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মসজিদ উদ্বোধনের পর এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়ার মুসলিমদের জন্য সবচেয়ে বড় আধ্যাত্মিক চর্চার কেন্দ্রবিন্দু হবে এই মসজিদ। এটা শিক্ষা, মানবিক গুণাবলী প্রচার এবং ইসলামের সত্যিকার মূল্যবোধের উত্স হবে।
 
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ককেসাস অঞ্চলে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর উত্থান ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে রাশিয়া। সিরিয়া এবং ইরাকে মাথাচাঁড়া দিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিয়েছে ককেসাস অঞ্চলের অনেক বিচ্ছিন্নতাবাদী। গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ভ্লাদিমির কোলোকোলতসেভ বলেন, দেশটির ১৮শ’ বিচ্ছিন্নতাবাদী আইএসের হয়ে যুদ্ধ করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top