নির্ধারিত সময়ের আগেই মাঠে ফিরবেন মেসি : ভিয়ানি

S M Ashraful Azom
হাঁটুতে বেশ বড় ধরণের চোট পেয়েছেন আর্জেন্টাইন আক্রমণভাগের চালিকাশক্তি লিওনেল মেসি। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে ফিরতে আরো দুই মাস সময় লেগে যাবে মেসির। কিন্তু আর্জেন্টিনা দলের চিকিৎসক দোনাতো ভিয়ানি মনে করেন, মেসি দুই মাসের আগেই মাঠে ফিরবেন।

তিনি বলেন, "অনেক বছর ধরে আমি লিওকে চিনি এবং আমার কোনো সন্দেহ নেই যে, সে সম্ভাব্য সবচেয়ে কম সময়ে চোট থেকে সেরে উঠবে। সম্ভবত ছয় থেকে আট সপ্তাহের ওই সময়ের আগেই।"

গত শনিবার কাম্প ন্যুতে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জেতা ম্যাচের ‌‌১০ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচ শেষে বার্সেলোনা এক টুইটে জানায়, মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। তাকে ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

মেসির চোট নিয়ে ভিয়ানি আর্জেন্টিনার সংবাদপত্র ওলেকে বলেন, "খেলতে না পারলে সে যেন পাগল হয়ে যায়। আবার খেলার আগ্রহ এবং সেরে ওঠার ইচ্ছা (দ্রুত মাঠে ফেরায়) প্রভাব ফেলতে পারে।"

উল্লেখ্য, ২০১৩-১৪ মৌসুমে ইনজুরির কারণে বেশ বাজে একটা মৌসুম কাটিয়েছিলেন লিওনেল মেসি। সে বছর ব্যালন ডি অর হাতছাড়া হয়ে যায় তার (২০১৪)। কিন্তু তার পরের মৌসুমে দুর্দান্তভাবে কামব্যাক করেন তিনি। সেই সঙ্গে তার ক্লাব বার্সেলোনা ট্রেবল জয় করে নেয়। মেসিও লাভ করেন ব্যালন ডি অর (২০১৫)।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top