শেখ হাসিনার প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে

S M Ashraful Azom
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন,  শেখ হাসিনার দীর্ঘ প্রচেষ্টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলা, যুদ্ধাপরাধীদের বিচার নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। এসব প্রমাণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ৭৫-৯৬ পর্যন্ত দীর্ঘ ২১ বছর দেশে অব্যবস্থাপনার পর শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করেন। নানা দুর্যোগের পরও তিনি দেশকে এগিয়ে নিয়ে যান। 
 
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সালিশী আদালতে এই প্রথম বাংলাদেশের দু’জন বিচারক নিয়োগ পেয়েছেন। এটা প্রমাণ করে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পার্বত্য চুক্তিসহ বিভিন্ন কার্যক্রম তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণেও হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top