বকশীগঞ্জে সরকারি উদ্যোগে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন

G M Fatiul Hafiz Babu
জি.এম ফাতিউল হাফিজ বাবু ঃ
গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩দিন ব্যাপি শুরু করা হয়েছে বাংলাদেশ সরকারের উন্নয়ন মেলা/১৫। জামালপুর এর বকশীগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলা উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স  প্রাঙ্গন থেকে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। র‌্যালি শেষে বকশীগঞ্জ অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন। উক্ত আলোচনা সভায় সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌর প্রসাশক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আওমীলীগ নেতা ইঞ্জিনিয়ার ফুরকান, মোঃ মিল্লাত, সাকাওয়াত হোসেন সাকা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হামিদ, এলজিইডি প্রকৌশলী হেদায়েত উল্লাহ, মহিলা কলেজ অধ্যক্ষ শাহীন তালুকদার, উপজেলা পিআইও মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সূলতান মাহমুদ প্রমুখ।
খোজ নিয়ে জানাগেছে এ উপলক্ষে ১৬টি সরকারি প্রতিষ্ঠান উন্নয়ন মেলায় স্টল স'াপনের মাধ্যমে তারা অংশ গ্রহণ করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top