জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহ দাঁতভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দল নির্বাচন নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ৫রাউন্ড গুলি বর্ষণ করে। ঘটনাটি ঘটেছে, ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে। জানাগেছে, মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী ও নব্বইচর দলের মধ্যে নৌকা বাইচে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দু’দলের নৌকা সমান তালে চলে। এতে বিচারকরা বাছাই করতে হিমশিম খায়। আয়োজকদের সিদ্ধান্তহীনতার একপর্যায়ে উভয় দলের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়। আহতরা মাদারগঞ্জসহ বিভিন্ন স'ানে চিকিৎসা নিচ্ছেন। ওসি তদন্ত খন্দকার হালিম জানান-খবর পেয়ে দ্রুত মেলান্দহ থানা পুলিশ ঘটনাস'লে হাজির হয়। পরিসি'তি বেগতিক দেখে ৫রাউন্ড ফাঁকা গুলি করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। তবে পুলিশের গুলিতে কেও আহত হয়নি।
