বকশীগঞ্জে চোরাই গুলমরিচ ও জিরাসহ ব্যবসায়ী আটক এক

S M Ashraful Azom


বকশীগঞ্জের অবৈধভাবে চোরাই পথে আনা ভারতীয় গুল মরিচ ও জিরাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে মালামালসহ ব্যবসায়ীকে আটক করা হয়।
পুলিশের এসআই নয়ন দাস জানায়, ভারত থেকে চোরাই পথে আনা কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে বকশীগঞ্জে পাচারকালে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পিকাআপ ভ্যানে তলস্নাশি চালিয়ে ৪০০ কেজি গুলমরিচ ও ১৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এসময় ব্যবসায়ী সাইদুর রহমান (৩৫) সহ পিকাআপ ভ্যানটি আটক করা হয়। সে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার জাওনিয়ারচর গ্রামের মৃত শুক্কর আলীর ছেলে।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top