অভিযুক্ত মো. পিয়াশ (২০) একই গ্রামের মো. নুরুল আমিনের ছেলে।
এলাকাবাসী জানান, নুরুল আমিন ও রুবিনা বেগম এর সঙ্গে বহুদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলে আসছিল। রুবিনা বেগম তার দলবল নিয়ে শনিবার গভীর রাতে আসামি পক্ষের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
নুরুল আমিন জানান, জায়গা জমি নিয়ে রুবিনা বেগম গংদের সঙ্গে আমাদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। তাই রুবিনা বেগম আমার নাবালক ছেলেকে যৌন হয়রানির মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে।
বাসাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন মেম্বার জানান, নুরুল আমিন বা রুবিনা বেগম উভয়পক্ষের কেউ আমার কাছে আসেনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (প্রশাসন) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব।
