ঈদকে সামনে রেখে বলিউডে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে এতে মন ভরেনি খান ভক্তদের। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নেই শাহরুখ, সালমান বা আমির খানের ছবি।
তাই বলে তো আর পুরো ঈদ মাটি করা যায় না। তাই আপাতত যেসব মুভির দিকে নজর থাকবে সবার তা হলো- ‘কাট্টি বাট্টি’, ‘কিস কিস কো পেয়ার কারু’, ‘ক্যালেন্ডার গার্লস’, ‘ভাগ জনি’, ‘মিরুঠিয়া গ্যাংস্টারস’, ‘সিং ইজ ব্লিং’ উল্লেখযোগ্য।

