ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার থেকে বন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা চালু থাকবে বলে জানান শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম।

