রোমান্স সিকুয়েন্সে অসাধারণ সালমান : সোনম

S M Ashraful Azom
'প্রেম রতন ধন পায়ো' ছবির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোনম বলেন, "আমার মনে হয় রোমান্স সিকুয়েন্সে সালমান অসাধারণ। ওর রোমান্টিক ফিল্ম আমার দারুণ লাগে। সালমানের জন্যই এই চলচ্চিত্রে কাজ করেছি ।"
 
এ সময় ছবির পরিচালক সুরাজ বরজাতিয়ার প্রশংসা করে অনিল কাপুরের কন্যা বলেন, "সূরজ সব সময়ই ছবির মাধ্যমে গোটা পরিবারের ইমোশনকে রিলেট করাতে পারেন। আমি নিশ্চিত এই ছবি বক্স অফিস কাঁপাবে।"
 
এর আগে সুরাজ-সালমান জুটি ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মতো ফ্যামিলি ড্রামা বানিয়েছেন। তাই এ ছবিতেও এই জুটি সাফল্য পাবে বলেই মনে করছে বলিউড। সব মিলিয়ে বড় পর্দায় সোনম-সালমানের রোমান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top