মামুজান হচ্ছেন সালমান!

S M Ashraful Azom
বলিউড অভিনেতা সালমান খানের জন্য ২০১৫ সাল মনে হচ্ছে আসলেই গুরুত্বপূর্ণ। সম্প্রতি তার অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তি পর এটি বক্স অফিসে ঝড় তুলেছে। এবার এই খুশিতে যোগ হচ্ছে আরেক মাত্রা।  
 
শোনা যাচ্ছে, সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মা মা হতে যাচ্ছেন। ২০১৬ সালের প্রথম দিকে তার কোলজুড়ে সন্তান আসতে পারে বলে জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া ডট কম।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর  আয়ুস শর্মাকে বিয়ে করেছেন অর্পিতা শর্মা। এবার প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। আর এই খবরে খান পরিবারের সবাই খুশি।
 
যদিও এ ব্যাপারে খান পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। খবর: টাইমস অব ইন্ডিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top