বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে টাইটেল স্পন্সর ‘ওয়ালটন’

S M Ashraful Azom
আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্টান ওয়ালটন। মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ দলের স্পন্সর ছিলো ওয়ালটন। ২০১১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আবারো স্পন্সরের দায়িত্ব পেল ওয়ালটন। আর সিরিজে কো-স্পন্সর হিসেবে থাকবে ওয়ালটনের অঙ্গ-প্রতিষ্টান মার্সেল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম টেস্টের আগে ৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিনদিনের ম্যাচ খেলবে অসিরা। টেস্ট সিরিজের প্রথম লড়াই শুরু হবে ৯ অক্টোবর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। আর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ অক্টোবর।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top