বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও গ্রামের অটোরিকশা চালক নুর আলী (২৫) কে হত্যার ঘটনায় অজ্ঞাত নামে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে নিহত নুর আলীর বাবা সদর অালী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নয়ন দাস জানান, মামলাটির নিবিড় পযবেক্ষণ চলছে , তদন্ত অব্যাহত রয়েছে ।
তিনি জানান শিগগিরই এই চাঞ্চল্যকর হত্যার ক্লু বের করা হবে।
উল্লেখ্য ২২ সেপ্টেম্বর সকালে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডলপাড়া গ্রামের মসজিদের পেছনের একটি ঝোপ থেকে নুর আলীর লাশ পাওয়া যায় ।
ধারনা করা হয় মঙ্গলবার রাতে যাত্রীবেশে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করতে পারে।
এদিকে নুর আলীর নিহত হওয়ার ঘটনায় তার বাড়িতে শোকের মাতম চলছে।