জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত এবং ২জন আহত হয়েছে। ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডের দুরমুঠ হাতিজা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
অফিসার ইনচার্জ নাসিমূল ইসলাম জানিয়েছেন-একটি নসিমন ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশরাফ (৩০), রাশেদ (৩০), হাসিবুল (২৫) এবং জিহাদ (৩০) আহত হয়।
আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকা জনক অবস্থায় হাসিবুল ও জিহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে তাদের মৃত্যু হয়।