জাতিসংঘ শরণার্থী ক্যাম্পে ইন্টারনেট সংযোগ দিতে চান জাকারবার্গ

S M Ashraful Azom
'সকলের জন্য ইন্টারনেট। সকলের ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকা উচিত'- এমনই এক স্লোগান নিয়ে জাতিসংঘ সদর দফতরে এলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ এবং মাইক্রসফটের মালিকানায় থাকা বিল গেটস ও মিলিন্ডা গেটস। এ সময় জাকারবার্গ জাতিসংঘ শরণার্থীদের ক্যাম্পে ইন্টারনেট সেবা পৌছে দিতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় জাতিসংঘ শরণার্থীদের ক্যাম্পে ইন্টারনেট সেবা পৌছে দেয়াসহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন জাকারবার্গ। কিন্তু চিরপরিচিত হুডিসহ দেখা যায়নি জাকারবার্গকে। তার বদলে কোর্ট এবং টাই পরে এসেছিলেন তিনি জাতিসংঘ সদর দফতরে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের উপস্থিতিতে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, যখন প্রত্যেকের হাতে ইন্টারনেট ব্যবহারের ক্ষমতা থাকবে, তখন প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বিশ্বের উন্নয়নে সাহায্য করতে পারবে।

২০৩০ সালের মধ্যে অতিরিক্ত দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার জাতিসংঘের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ১০ জন ইন্টারনেট ব্যবহার করা ব্যক্তির মধ্যে ১ জন দারিদ্রতা থেকে নিজেই মুক্তি পাওয়ার পথ আবিষ্কার করেছে এবং সচ্ছল হয়েছে। জাতিসংঘ সদর দফতরে দেয়া এই বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে ইন্টারনেট শুধুমাত্র মেশিন সংযোগ নয়। এটি বর্তমান সময়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নতীর চাবিকাঠি।

এ সময় তিনি আরো জানান, জাতিসংঘ শরণার্থীদের নিকট ইন্টারনেট সংযোগ থাকলে তারা প্রতিমূহূর্তে তাদের অবস্থা সম্পর্কে অবহিত করতে পারে। সেই সঙ্গে তারা এই ইন্টারনেট মাধ্যমেই সংযুক্ত থাকতে পারে নিজেদের পরিবারের সঙ্গে। শরণার্থীদের সাহায্যের কাজে নিয়োজিত বিভিন্ন সংগঠনগুলিও ইন্টারনেট মাধ্যমে তাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারে।

উল্লেখ্য, জাকারবার্গ, বিল গেটস ও মিলিন্ডা গেটস বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা ছড়িয়ে দেয়ার জন্য একটি চুক্তিপত্রে সাক্ষর করে। তাদের লক্ষ্য বিশ্বে সকলের হাতে হাতে ইন্টারনেট সেবা পৌছে দেয়া। দি টাইমস অব ইসরাইল ও নিউ ইয়র্ক টাইমস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top