ঈদের ছুটি শেষে ব্যাংক খুললেও ছুটির আমেজ

S M Ashraful Azom
পবিত্র ঈদুল আজহার ছুটির পর রবিবার প্রথম কর্মদিবসে ব্যাংকপাড়া-খ্যাত মতিঝিলে ছুটির আমেজ ছিল। গ্রাহক ও লেনদেনের চাপ না থাকায় ব্যাংক কর্মকর্তারা নিজেদের মধ্যে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেই সময় পার করেছেন। তবে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলোতে কিছুটা ছিল ভিড়। এ দিকে অনেক ব্যাংকেই কর্মকর্তাদের বড় অংশ এখনো ছুটিতে রয়েছেন বলেও জানা গেছে। সরেজমিনে ঘুরে এ সব বিষয় দেখা গেছে।
 
মতিঝিলের বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র অফিসার রাসেল মিয়া বলেন, ‘আজ ব্যাংকে গ্রাহকদের উপস্থিত খুবই কম, নেই বললেই চলে। ফলে লেনদেনও কম। অফিসে তেমন কোনো কাজ নেই। তাই কলিগদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেই সময় কাটছে। তবে শুভেচ্ছা বিনিময় ও কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু কাজ করেছি।’
 
কেন্দ্রীয় ব্যাংকেও দেখা গেছে একই চিত্র। ব্যাংকে কর্মকর্তাদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় কম, অনেকেই ছুটিতে রয়েছেন। এ ছাড়া, এখানেও কাজের চাপ খুবই কম। তবে দুয়েক দিনের মধ্যেই কাজের স্বাভাবিক গতি ফিরে আসবে বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। ঈদ উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকায় বৈদেশিক মুদ্রা লেনদেন শাখাগুলোতে গ্রাহকদের ভিড় ছিল তুলনামূলক বেশি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top