কঙ্গনার পদাঙ্ক অনুসরণ করছেন কারিনা?

S M Ashraful Azom
বলিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর খান। শহীদ কাপুরের বিপরীতে ‘উড়তা পাঞ্জাব’, অর্জুন কাপুরের বিপরীতে ‘কি অ্যান্ড কা’ ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া কৃষিকা লুল্লার নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য কথা চলছে কারিনার।
 
নারীকেন্দ্রিক ছবি ‘এনএইচ১০’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিতে সফলতা পাওয়ার পর নতুন প্রজেক্ট হাতে নিচ্ছেন কৃষিকা লুল্লা।
 
নতুন ছবিটির নির্মাতা হিসেবে কাজ করতে যাওয়া কৃষিকা বলেছেন, এটা সত্যি, শোয়েব ও আমি একটি নারীকেন্দ্রিক ছবি নিয়ে কাজ করছি।
 
তবে ছবির প্লট নিয়ে একদমই মুখ খোলেননি কৃষিকা। তিনি বলেছেন, ছবিটির এখনো স্ক্রিপ্ট লেখা হচ্ছে।
 
ছবিটি পরিচালনা করবেন শোয়েব মানসুর। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কাজ করার জন্য কারিনা কাপুরের সাথে কথা চলছে।
 
একটি সূত্র জানিয়েছে, কারিনা শোয়েবের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এটি শোয়েব জানতে পেরে তখন তিনি ভারতে এসে কারিনার সাথে কিছু আইডিয়া নিয়ে আলোচনা করেছেন। কারিনা এগুলো শুনে খুশি হয়েছেন। শোয়েবের সাথে তিনি শিগগিরই ছবিতে কাজ করতে যাচ্ছেন।
 
বলিউডে নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের রাণী কঙ্গনা রনৌত। এরই মধ্যে তিনি ‘কুইন’, ‘তানু ওয়েডস মানু’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিতে অভিনয় করে সাফল্য দেখিয়েছেন। এবার কারিনাও বোধহয় সেই পথেই হাঁটতে যাচ্ছেন! সূত্র: ওয়ান ইন্ডিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top