দশমাসের শিশুকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ

Seba Hot News
শ্লীলতাহানি থেকে বাঁচতে দশমাসের শিশুকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। মহানন্দা এক্সপ্রেসে স্বামীর সামনেই একদল মদ্যপ যুবক ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। আলিপুরদুয়ারের আগে রাজাভাতখাওয়া স্টেশনের কাছে সন্তানকে নিয়ে ঝাঁপ দেন ওই দম্পতি।
গাজিয়াবাদের একটি ইটভাঁটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ওই দম্পতি। তাঁদের বাড়ি কোচবিহারের দিনহাটায়। ঘটনায় ওই স্বামী-স্ত্রী ও শিশু গুরুতর জখম হয়েছেন। আলিপুরদুয়ারে রেলের ডিভিশনাল হাসপাতালের তাদের চিকিত্‍সা চলছে।
এই ঘটনায় প্রশ্ন উঠছে রেলের নিরপাওত্তা নিয়ে। ঘটনার প্রসঙ্গে ডিআরএম আলিপুরদুয়ার জানান, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top