ফ্যাশন

S M Ashraful Azom
ফ্যাশন
ঈদুল আজহাতে কোরবানির আয়োজন নিয়ে ব্যস্ততার কারণে ফ্যাশনের খবর খানিকটা চাপা পড়ে থাকে। তবুও প্রতিবারের মতো ঈদ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউজগুলো সেজেছে ফ্যাশনপ্রেমীদের জন্য। তারই কিছু খবর হাজির করা হলো পাঠকদের জন্য।

ক্যাটস আই

ক্যাটস আইয়ে ঈদে সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে থাকছে মেনজ ও ওমেন কালেকশন। কাপড় এবং রঙে প্রাধান্য দিয়ে ফেস্টিভ-কেন্দ্রিক ভ্যালু এডিশন থাকছে পোশাকে। প্যাটার্ন ও ডিজাইনেও থাকছে বৈচিত্র্য। শার্ট এবং পলোতে থাকছে ফিটিংস স্বাতন্ত্র্য। আউটগোয়িং নারীদের জন্য আছে লম্বা কাটের কুর্তা, গাউন কামিজ বা ম্যাক্সি টিউনিক এলিগেন্ট আউটফিট। পাশাপাশি কো-ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে শুধুই পুরুষদের জন্য ঈদ উপযোগী ফরমাল ও ক্যাজুয়াল শার্টিং ও স্যুটিং।

অঞ্জন’স

কামিজের কাটিং আর ছাঁটে প্রাধান্য দিয়ে এবার ঘের, স্লিভ, নেকলাইনে বৈচিত্র্য আনা হয়েছে। লং প্যাটার্নে থাকছে ফিটিংস স্বাতন্ত্র্য। এমব্রয়ডারি আর প্রিন্ট মাধ্যমে ফেব্রিক ব্যবহার হয়েছে কটন, লিনেন কটন, এন্ডি কটন, এন্ডি সিল্ক, সিল্ক। এছাড়াও শাড়ির পাড় ও আঁচলে এমব্রয়ডারি ও প্রিন্টের কাজ করা হয়েছে। পাশাপাশি শাড়ির বুনন ও ডিজাইনে থাকছে নতুনত্ব। সিলভার ও বিভিন্ন ধরনের মেটালে তৈরি চুড়ি, বালা, কানের দুল, মালা, পায়েল, আংটি ও নেকলেস সেটও আছে এবারের ঈদ আয়োজনে।  পাশাপাশি পরিবারের শিশুদের জন্যও থাকছে শাড়ি, ফ্রক, পাঞ্জাবি আর সালোয়ার-কামিজ।

ফড়িং

ঈদ মানে একটু বাড়তি আনন্দ। আর সেই আনন্দকে বাড়িয়ে দিতে ফ্যাশন হাউস ফড়িং বেশকিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে এসেছে। শুধু উত্সব নয় ঋতুকে মাথায় রেখে কাপড় ও রং ব্যবহার করেছে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে নীল, গোল্ডেন, বিস্কুট, হলুদ, মেরুন, লাল, কালো, সাদা, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, কাঁঠালী, আকাশি প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। আরও থাকছে মাটির গহনা, হ্যান্ডিক্রাফটের ব্যাগ প্রভৃতি। এসব পোশাক পাওয়া যাবে ফড়িংয়ের সবগুলো আউটলেটে।

এসট্যাসি

এবারের ঈদের আগেই লাইফস্টাইল স্টোর এসট্যাসিতে যুক্ত হয়েছে নিজস্ব আরও লেবেল তানজিম ও জারজেইন। বয়স এবং রুচিভেদে ট্রেন্ডি পাশ্চাত্য এবং দেশি প্যাটার্নের পোশাক ও এক্সেসরিজ স্টোর এখন এটি।  দেশের জনপ্রিয় ওয়েস্টার্ন আউটফিটের স্টোরটি এখন সুপরিসর ফ্ল্যাগশিপ আউটলেট নিয়ে রাজধানীর বনানী ১১-তে হাজির হয়েছে। একই ছাদের নিচে সবধরনের ফ্যাশন ট্রেন্ডের রিটেইলিং সেবা পাবে ট্রেন্ড হান্টাররা এখানে। বনানী আউটলেটে থাকছে তারুণ্যের সবধরনের পোশাকের পাশাপাশি জুতা, ব্যাগ এবং পারফিউমের সর্বশেষ এক্সক্লুসিভ লাইন।

পাশাপাশি ডোর টু ডোর রেডি টু ওয়ার পৌঁছে দিতে এসট্যাসি দিচ্ছে শপ অনলাইন সুবিধা। বনানী, উত্তরা, বসুন্ধরা সিটি ও যমুনার স্টোরের পাশাপাশি ফ্ল্যাট ডিসকাউন্টে শপ অনলাইনে ঈদ শপিং করতে পারবেন ক্রেতারা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top