তাজমহলে সেলফি তুলতে গিয়ে জাপানি পর্যটকের মৃত্যু

S M Ashraful Azom
ভারতে তাজমহলের সিঁড়িতে সেলফি তোলার সময় পা পিছলে পড়ে জাপানি এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
 
প্রত্যক্ষদর্শী সাগর সিং বিবিসি’কে বলেন, 'তাজমহলের রাজকীয় ফটকের উপর ‘সেলফি’ তোলার সময় ওই পর্যটক সিঁড়ি থেকে পড়ে যান।' পুলিশ জানায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারান। মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
 
আগ্রার পর্যটক পুলিশ কর্মকর্তা সুশান্ত গৌড় বলেন, দুর্ঘটনার সময় জাপানের ওই পর্যটকের সঙ্গে আরো তিনজন ছিলেন, যাদের একজন পড়ে গিয়ে পায়ে ব্যাথা পান। তার পায়ের হাড়ে চিড় ধরেছে।
 
ওই পর্যটকের মৃত্যুর খবর জাপানের দূতাবাসে জানানো হয়েছে।  দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
 
সাম্প্রতিক সময়ে সেলফি তুলতে গিয়ে হরহামেশাই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। ভারতেও 'দুঃসাহসিক' সেলফি তুলতে গিয়ে মারা যাওয়ার ঘটনা বিরল নয়। দেশটিতে চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে এক তরুণ কাটা পড়েছিল।
 
মে মাসে মস্কোয় ২১ বছর বয়সী এক তরুণী বন্দুক মাথায় ধরে সেলফি তোলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। অগাস্টে স্পেনে দেশটির ঐতিহ্যবাহী ‘বুল রানিং’ উৎসবে দৌড়ানোর সময় সেলফি তুলতে গেলে ষাঁড়ের শিংয়ের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top