মুস্তাফিজ আলো ছড়ালেও ব্যর্থ সাকিব

G M Fatiul Hafiz Babu
জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে বড় স্কোর গড়তে যাচ্ছে খুলনা। আজ বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৬৮ তুলেছে খুলনা। এর আগে মুস্তাফিজুর রহমান ও আব্দুর রাজ্জাকের বোলিং তোপে মাত্র ১৮৭ রানেই প্রথম ইনিংস থেমে যায় ঢাকা বিভাগের। ২৯ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজ। অর ৭২ রান দিয়ে ৪ উইকেট নেন রাজ্জাক।


খুলনা বিভাগ লিড নিতে যাচ্ছে বটে, কিন্তু বোলিংয়ের পর ব্যাট হাতেও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। মাত্র ১৩ রানে ফিরে গেছেন সাকিব। মেহেদি সর্বোচ্চ ৫৩ রান করেন।


সংক্ষিপ্ত স্কোর:


ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৬৬ ওভারে ১৮৭ (নাদিফ ৩৭; মুস্তাফিজ ২৯/৪, আব্দুর রাজ্জাক ৭২/৪)।


খুলনা বিভাগ: ৪৯ ওভারে ১৬৮/৪ (ইমরুল ২৯, মেহেদি ৫৩, সাকিব ১৩, তুষার ২৬, মিঠুন ২১*, নুরুল ২৫*; সাব্বির ৩৩/১, মোশাররফ ৪৩/১, নাজমুল ৬৭/২)।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top