ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
দেশব্যাপী বিএনপি’র পুর্ণগঠন কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উলিপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম ও সাধারন সম্পাদক সাইফুর রহমান রানাসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উলিপুর উপজেলা চেয়ারম্যান হায়দার আলী সভাপতি, নুরেচ্ছাবাহ্ স্টারকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও প্রফেসর আব্দুল কাদের সভাপতি ও নুরমোহাম্মদকে সাধারন সম্পাদক করে উলিপুর পৌর কমিটি গঠন করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।