তুর্কি উপকূলে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু

S M Ashraful Azom
এজিয়ান সাগরে তুরস্ক উপকূলে একটি নৌকা ডুবে ১৭ শরণার্থীর মৃত্যু হয়েছে। রবিবার এ নৌকাডুবির ঘটনা ঘটে। অভিবাসন প্রত্যাশীদের সবাই সিরিয়ার নাগরিক বলে তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়। খবরে জানানো হয়, অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ পাড়ি জমাতে তুর্কি উপকূল থেকে গ্রিস রওনা হয়েছিল।
 
এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে তুরস্কের বোদরাম বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কতজনকে উদ্ধার করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি খবরে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top