নতুন প্রজন্মের ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান

S M Ashraful Azom
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সফল হয়েছে।
 
দেশটির প্রতিরাক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান জানিয়েছেন, 'এমাদ' দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। দূরনিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
 
সম্প্রতি প্রতিবেশি সিরিয়ায় রাশিয়া ইসলামিক স্টেটের (আইএস) ওপর বিমান ও কাস্পিয়ান সাগর থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পর এই পরীক্ষা চালালো ইরান। সিরিয়ায় রুশ হামলাকে সমর্থন জানিয়েছে দেশটি। ইরানের বেশ কিছু সেনাও এই অভিযানে অংশগ্রহণ করেছে। সূত্র: সিএনএন
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top