এরশাদকে বিশেষ দূত করায় শহীদদের মর্যাদা নষ্ট হয়েছে

S M Ashraful Azom
বিএনপি বলেছে, ‘স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেহাদ শহীদ হন। কিন্তু এখন সেই এরশাদকে প্রধানমন্ত্রী তার বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে আসলে শহীদদের মর্যাদা নষ্ট করা হয়েছে। তাকে সরিয়ে না দিলে শহীদদের আত্মা কষ্ট পাবে। তাকে সরিয়ে দেয়া হোক।’
 
শনিবার নয়াপল্টনে দলের কার্যালয়ে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
 
রিপন সম্প্র্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিভিন্ন রাষ্ট্রের উদ্বেগ প্রসঙ্গে বলেন, ‘বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্র বাংলাদেশে যখন ভ্রমণ সতর্কতা জারি করেছে। অধিক নিরাপত্তার প্রশ্নে দেশের পর্যটন মেলা স্থগিত হয়ে গেছে এবং বিদ্যুত্ উত্পাদনের সঙ্গে যুক্ত বিদেশিরা কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান নিয়েছেন। বিদেশিরা এখানে তাদের নাগরিকদের চলাচলের প্রশ্নে অধিক সতর্কতা দিচ্ছেন। এ সব বিষয় জাতি হিসেবে আমাদের যেমন ভাবিয়ে তোলে, উদ্বিগ্নও করে।’
 
ড. রিপন বলেন, ‘বাংলাদেশের মানুষের ধর্মসহনশীলতার চিরায়ত ঐতিহ্য প্রশ্নবিদ্ধ হওয়ার পথে, এই বিষয়টি নিয়ে আমরা আরো বেশি উদ্বিগ্ন।’
 
আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা দৃঢ়তার সাথে আমাদের বিদেশি বন্ধুরাষ্ট্রসমূহকে বলতে চাই—বাংলাদেশের সব ধর্মের মানুষ ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ নন। তারা কোনোমতেই কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন না বরং ঘৃণা করেন। এমনি পরধর্মসহিঞ্চু একটি রাষ্ট্রে বিদেশিসহ সব মানুষ নিরাপদ বোধ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top