শ্রীবরদীতে শিক্ষক সুহৃদ সংঘের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও শোক সভা

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল

শ্রীবরদীতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক-অধ্যাপকদের সংগঠন ‘শিক্ষক সুহৃদ সংঘের’ উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও শোক সভার আয়োজন করা হয়। গত ৮ অক্টোবর বিকালে শ্রীবরদী মধ্য বাজারস' সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের আহবায়ক ও ভটপুর আলিম মাদরাসার ইসলামের ইতিহাসের প্রভাষক ও শ্রীবরদী ্‌উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কে.এম. ফারুক। সংগঠনের কার্যক্রম ও সার্বিক উন্নতির বিষয়ে গঠনমূলক আলোচনা করেন ফতেহপুর ফাজিল মাদরাসার সিনিয়র প্রভাষক মো. মিজানুর রহমান। শোক সভায় ফতেহপুর এস.এফ.এম.কে ফাজিল মাদরাসার আরবি প্রভাষক হামিদুল ইসলামের অকাল মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রভাষক হামিদুল ইসলামের শিক্ষকতা ও ব্যক্তি জীবনের উপর সার্বিক আলোচনা করেন উক্ত মাদরাসার উপাধ্যক্ষ মো. আকবর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সদস্য সচিব ও ভায়াডাঙ্গা আলিম মাদরাসার আরবি প্রভাষক মো. আশরাফুজ্জামান। উক্ত ঈদ পূণর্মিলনী ও শোক সভায় আরো উপসি'ত ছিলেন- ফতেহপুর এস.এফ.এম.কে ফাজিল (ডিগ্রী) মাদরাসা, কাকিলাকুড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা, ভটপুর আলিম মাদরাসা, কুরুয়া আলিম মাদরাসা, ভায়াডাঙ্গা আলিম মাদরাসা ও ভেলুয়া আলিম মাদরাসার প্রভাষক-অধ্যাপকগণ।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top