চীনে অ্যাপেলের নিউজ অ্যাপ বন্ধ

S M Ashraful Azom
সংবাদমাধ্যমের ওপর চীনা সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে দেশটিতে নিউজ অ্যাপ বন্ধ করে দিয়েছে অ্যাপেল। সংবাদ মাধ্যমে এ ধরনের খবর প্রকাশ হলেও এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। মার্কিন নাগরিকদের জন্য গত জুন মাসে এই নিউজ অ্যাপ চালু করেছিল সংস্থাটি। এর ফলে, মার্কিন মুলুকে যারা অ্যাপলের স্মার্টফোন ব্যবহার করেন, তারা অন্য কোনো দেশে গেলে, সেখানেও অ্যাপেলের নিউজ অ্যাপে কী রয়েছে তা দেখতে পারতেন। কিন্তু, এখন চীনে গেলে, অ্যাপেলের স্মার্টফোন ব্যবহারকারীরা আর ওই নিউজ অ্যাপ দেখতে পারবেন না। চীনে কেউ এখন অ্যাপলের নিউজ অ্যাপ খুললে দেখতে পাচ্ছেন, একটি ‘এরর মেসেজ’। তাতে লেখা থাকছে, ‘‘এখন রিফ্রেশ করা যাচ্ছে না। আপনার এলাকায় এই নিউজ অ্যাপ কাজ করছে না।’ 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top