লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলের ১৩১ জন ভারতে গেলেন

S M Ashraful Azom
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ১৩১ জন বিলুপ্ত ছিটমহলের অধিবাসী দ্বিতীয় দফায় বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। সোমবার  উপজেলার বিলুপ্ত ছিটমহল ১১২, ১১৫, ১১৯  নম্বর বাঁশকাটা ও ১৫ নম্বর খড়খড়িয়াবাড়ী ছিটমহলের ৩০ টি পরিবারের ৬৪ জন পুরুষ ও ৬৭ জন নারী ট্রাভেলপাসধারী  ভারতে গেলেন।
বিদায়কালে উকিল চন্দ্র বর্মন (৬৫) নামে এক ব্যক্তি আবেগী কণ্ঠে ‘জন্মভূমি ছাড়ি যাচ্ছি। ওখানে জন্মভূমির মতো মাতৃছায়া পাবো কী না? হে ভগবান! তোমার কাছে প্রণাম করি, তুমি বঙ্গজননী জন্মভূমির সবাইকে ভালো রাখিও’ বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
 
জেলা প্রশাসন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলার সঙ্গে মিশে যাওয়া সদ্য বিলুপ্ত ৫৯ টি ছিটমহলের মধ্যে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ৪০ পরিবার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছে। ওই পরিবারগুলো ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার আবাসনে চলে গেলেন। জেলার বিলুপ্ত ছিটমহল থেকে আর কোনো ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী লোকজন নেই।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top