দুই ‘পীর’ হত্যার সন্দেহভাজন আসামি ৫ দিনের রিমান্ডে

S M Ashraful Azom
0

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর  শীর্ষ নেতা আব্দুল গাফফার (৩৮) গ্রেফতার হয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক থেকে তাকে গ্রেফতার করে।
 
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  মাহবুব আলম জানান,  জেএমবির শীর্ষ নেতা আব্দুল গাফফার। ২০০৫ সালে দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় তিনি গ্রেফতার হয়েছিলেন। তিন বছর আগে জামিনে ছাড়া পান। জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারো জঙ্গি তৎপরতায় লিপ্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে পর শুক্রবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
 
তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুল গাফফার গোপীবাগের সিক্স মার্ডার ও বাড্ডার  খিজির খাঁন হত্যার সন্দেহভাজন আসামি। ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে এই দুই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top