
জাতীয় সঙ্গীত শুনলে যে কোনো বাংলাদেশি উঠে দাঁড়িয়ে সম্মান জানাবে। কিন্তু বিস্ময় হয়ে এলো বিশ্বখ্যাত অর্কেস্ট্রা দল যখন জাতীয় সঙ্গীত সুর তুললেন তাদের ভায়োলিনে ৩৪ জন সেই বিদেশি শিল্পীর হাতে আমাদের গর্বের এই গান যেন নতুন আলোয় উদ্ভাসিত হল।
জাতীয় সঙ্গীতের আদর্শ স্টাফ নোটেশন পরিবেশনার এ সঙ্গীত সন্ধ্যাটি অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। ক্রাউন সিমেন্ট আয়োজিত অর্কেস্ট্রেশন পরিবেশনায় বুদাপেস্ট ফিলহারমোনিক অর্কেস্ট্রা বাজিয়ে শোনায় জাতীয় সঙ্গীত। প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষে নিবেদিত অনুষ্ঠানটি উত্সর্গ করা হয় এদেশের গণমানুষের প্রতি। বুদাপেস্ট ফিরহারমোনিক অর্কেস্ট্রার জাতীয় সঙ্গীতের অনবদ্য পরিবেশনার সঙ্গে দেশের বিখ্যাত শিল্পীদের পরিবেশিত চিরসবুজ বাংলার গানে আয়োজনটি হয়ে ওঠে মহিমান্বিত। অর্কেস্ট্রার এই পূর্ণ স্বরলিপিটি সংরক্ষিত হবে। বিশ্বের যে কোনো বড় আয়োজনে উপস্থাপন করা হবে এই অর্কেস্ট্রা। বুদাপেস্ট ফিলহারমোনিক অর্কেস্ট্রা পরিবেশনাটির নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক সানি জুবায়ের।
ঐতিহ্যবাহী জিপসি বেহালার সঙ্গে চেলো, বেজ, ক্ল্যারিওনেট ও সিমব্যালের সুরের সম্মিলনে পরিবেশিত হলো বাঙালির প্রাণের গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। আর অনন্য পরিবেশনাটি উপস্থাপন করে হাঙ্গেরির প্রাচীন ও বিশ্বখ্যাত বাদ্যদল বুদাপেস্ট ফিলহারমোনিক অর্কেস্ট্রা। শ্রোতার হূদয় আলোড়িত করা পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হলো জাতীয় সঙ্গীতের আদর্শ ও পূর্ণাঙ্গ স্টাফ নোটেশন।
ঘড়ির কাটায় তখন রাত সোয়া আটটা। মঞ্চে আসে হাঙ্গেরির বিখ্যাত বুদাপেস্ট ফিলহারমোনিক অর্কেস্ট্রার ৩৪ জন যন্ত্রশিল্পী। তাদের মধ্যে ২০ জন বেহালাবাদক। অন্য যন্ত্রীরা বাজিয়েছেন চেলো, বেজ, সিমব্যাল আর ক্ল্যারিনেটের মতো সুরের সে াতধারা বইয়ে দেয়া যন্ত্রগুলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. খবিবরুদ্দিন মোল্লা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ক্রাউন সিমেন্ট একটি আধুনিক বিকাশমান উত্পাদনমুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে তাদের অগ্রযাত্রা উল্লেখ করার মতো।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।