জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি-২০১৫ এর আওতায় বকশীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখা কার্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বকশীগঞ্জ শাখার সুযোগ্য ব্যবস'াপক খন্দকার আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এসময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, পল্লী উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ জোনের প্রধান মোশাররফ হোসেন, অত্র শাখার অপারেশন ম্যানেজার জিয়া উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বকশীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মাজহারুল ইসলাম , কেন্দ্র প্রধান রাজিয়া সুলতানা, রেনুকা বেগম, তাসলিমা বেগম, আতিয়া রেহেনা ।
প্রশিক্ষণে পল্লী উন্নয়ন প্রকল্পের ১০৫টি কেন্দ্রের ২১০ জন কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধান গণ অংশগ্রহণ করেন। এছাড়াও ১০ টি কেন্দ্রের প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হতদরিদ্র পরিবারের নারীদের কর্মমুখি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষে পল্লী উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । ওই প্রকল্পের আওতায় অত্র শাখার অধীনে ৩ হাজার ৫ শত ৫২ জন সদস্য সুবিধা ভোগ করছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।