‘মারাও যেতে পারতেন সানচেজ’

S M Ashraful Azom

প্রতিপক্ষ খেলোয়াড়ের ধাক্কায় পড়ে যাওয়ায় নিজ দলের তারকা খেলোয়াড় এলেক্সিস সানচেজ মারা যেতে পারতেন বলে দাবি করেছেন আর্সেনাল কোচ আর্সেনে ওয়েঙ্গার। গত সপ্তাহে ক্যারো রোডে অনুষ্ঠিত ম্যাচে নরউইচ ডিফেন্ডার র্যায়ান বেনেটের ধাক্কায় সানচেজ ক্যামেরা বসানোর জায়গায় যেভাবে পড়ে গিয়েছিলেন তাতে তিনি মারাও যেতে পারতেন বলে মন্তব্য করেছেন তিনি।
গত রবিবার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধে চিলিয়ান তারকা সানচেজ ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছিলেন ক্যামেরাম্যানদের জন্য সংরক্ষিত স্থানে। যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। তবে এ ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন সানচেজ। যে কারণে কয়েক সপ্তাহের জন্য সাইডলাইনে থাকতে হতে পারে তার। গানার কোচের মতে সাবেক বার্সা তারকার জন্য এটি হতে পারত সবচেয়ে খারাপ একটি মুহূর্ত।
ওয়েঙ্গার সাংবাদিকদের বলেন, ‘প্রথম কথা হচ্ছে সেখানে ক্যামেরা থাকাটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত বেনেট যেভাবে সানচেজকে ধাক্কাটা দিয়েছিলেন তাতে তিনি মারা যেতে পারতেন। এভাবে ধাক্কা দেয়াটা বেনেটের উচিত হয়নি। আমার দৃষ্টিতে ক্যামেরার ওই অবস্থানটি ছিল খুবই বিপজ্জনক। যদিও সাইড বোর্ডের সহায়তায় বিপদমুক্ত হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ইনজুরির কবলে পড়েছে সানচেজ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top