
চাদের একটি দ্বীপে পৃথক তিনটি আত্মঘাতী হামলায় ২৭ জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে বিবিসি। ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করে রাখার মধ্যেই নাইজেরিয়ার সীমান্তবর্তী লেক চাদে এই হামলা হলো।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারামের হাত থেকে বেশ কিছু এলাকা সরকারের নিয়ন্ত্রণে নিতে সহায়তা করেছিল চাদ। পশ্চিমা শিক্ষাবিরোধী এই জঙ্গি সংগঠনটির হাত থেকে বাঁচতে এবছর কয়েক হাজার মানুষ দেশটির মূল ভূখণ্ড থেকে দ্বীপটিতে গিয়ে আশ্রয় নিয়েছিল।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।