সীতাকুণ্ডে দশ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

S M Ashraful Azom

সীতাকুণ্ডে অসহায় এতিম ও গরিব ছেলে-মেয়েদের যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় পৌরসদরের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্জুমানে হেমায়েত ইসলামের উদ্যোগে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায় এতিম ও গরিব ছেলে-মেয়েদের ১০টি বিবাহ একসাথে সম্পন্ন হয়। গণবিবাহ অনুষ্ঠান হেমায়েত ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় ও সংগঠনের উপদেষ্টা মোঃ শফি বাঙ্গালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ দিদারুল আলম এমপি। বিয়ে পড়ান আলহাজ মাওলানা সামসুদ্দিন ও হাফেজ মাওলানা শাহেনওয়াজ। প্রতি বিবাহ সাড়ে ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে এবং প্রতি বিবাহ দম্পতিকে শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১টি খাট, ১টি আলনা, লেপ-তোশক, স্বর্ণের নাকফুল ও  কসমেটিক্স্ প্রদান করা হয়। বিবাহ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রায় ২ হাজার লোককে খাওয়ানো হয়।
নতুন দম্পতিরা হলো— মোঃ আবু তালেব-মোহছেনা আক্তার (ফেনী), মোঃ আব্দুল মোতালেব-সুমি আক্তার (ফেনী), মোঃ নয়ন মিয়া-আকলিমা আক্তার (ময়মনসিংহ), মোঃ সোহেল-নিলুপা তাছমিন (নোয়াখালী), মোঃ এমরান হোসেন-জান্নাতুল ফেরদৌস (নোয়াখালী), মোঃ আমিনুল ইসলাম-আয়েশা আক্তার (গাইবান্ধা), মোঃ করিম উল্ল্যা-আনোয়ারা বেগম (ফেনী), মোঃ আনোয়ার হোসেন-মোহছেনা খাতুন (ফেনী), মোঃ কউসার-মর্জিনা বেগম (ফেনী), মোঃ সোহেল-রহিমা আক্তার (কুমিল্লা)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র নায়েক (অব.) শফিউল আলম, মুক্তিযোদ্ধা থানা কমান্ডার মোঃ আলিম উল্লা, উত্তর জেলা আওয়ামী লীগ মহিলাবিষয়ক সম্পাদক সুরাইয়া বাকের, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ মুক্তিযোদ্ধা বদিউল আলম, মহসিন জাহাঙ্গীর, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ রেহানউদ্দিন রেহান ও বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top