কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

S M Ashraful Azom
0

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের পরীক্ষা দেওয়ার কারনে (প্রস্কি) ৩ জনকে আটক করা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রথম দিন শুক্রবার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সময় তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, এদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্টবিজ্ঞানের শিক্ষার্থী মিরাজুল ইসলাম ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সময় আটক হয়। শরীফ হাসান খান ও মো: হোসেন নামের অপর দুই পরীক্ষার্থী ‘বি’ ইউনিটের পরীক্ষার অংশগ্রহন করতে গিয়ে আটক হয়।
 
মিরাজুল ইসলামকে রাত ৯ টায় কুমিল্লার কোতয়ালী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপর দুইজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। পরীক্ষার্থী সেজে অন্যজনের পরীক্ষা দিতে এসেছিল তারা। তাদেরকে কুমিল্লা নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আইনুল হক বলেন, ‘পরীক্ষায় জালিয়াতি করার দায়ে তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ ও ভ্রম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top