
বলিউডে তাঁকে নিয়ে এখন চর্চা চলছে বেশ। তাঁর নাকি শাহরুখ খানকে ভারি পছন্দ। তাই অক্ষয় কুমারের ‘সিং ইজ ব্লিং’-এর অফার ফিরিয়ে তিনি ‘দিলওয়ালে’ করেছেন। সত্যিই কি তাই?
কৃতি শ্যানন বলছেন, ‘একদমই সেরকম নয়। ‘সিং ইজ ব্লিং’-এর শ্যুটিং কিছুটা পিছনোয় ‘দিলওয়ালে’-র সঙ্গে ডেট ক্ল্যাশ করে। তাই আমাকে ওই ছবিটা ছাড়তে হয়েছিল’।
‘দিলওয়ালে’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। কিন্তু আসলে কি তিনি প্রেমে পড়লেন শাহরুখ খানের?
প্রশ্ন শুনে হেসে গড়িয়ে গেলেন কৃতি। তারপর বলছেন, ‘দেখুন, এমনটা কী করে হয়। ছবিতে বরুণের দাদার চরিত্রে শাহরুখ স্যার। তাই মানসিকভাবে সেটা কেমন একটা অস্বস্তির হত!’
কিন্ত্ত শাহরুখ খানের নায়িকাই তো হতে চান আপনি?
কৃতি বলছেন, ‘দেখুন তেমন সুযোগ পেলে ছাড়ার কোনও প্রশ্নই নেই’।
‘দিলওয়ালে’-র সময় শাহরুখ-কাজলকে খুব কাছ থেকে দেখেছেন এই নায়িকা। এই দুই তারকার মধ্যে তফাত কোথায়?
এমন প্রশ্নের উত্তরে কৃতি বলছেন, ‘কাজল ম্যাম চট করে সকলের সঙ্গে যে মিশে যান, তা নয়। কিন্তু একবার মিশে গেলে দারুণ বন্ধু হয়ে ওঠেন। শাহরুখ স্যার আবার একদম বিপরীত। দেখা হওয়ার মুহূর্ত থেকে আপনার বন্ধু হয়ে যাবেন। আর এত ডাইন টু আর্থ সুপারস্টার আমি সত্যিই দেখিনি! শ্যুটিংয়ে আমার বোন এসেছিল। ওর সঙ্গে শাহরুখ স্যার এত মজা করেছেন, সেটা দেখে আমিই প্রায় অবাক হয়ে গেলাম’।
তাহলে আপাতত বরুণের সঙ্গেই রোম্যান্স? কৃতি হেসে বলছেন, ‘দিন গুনছি। ১৮ তারিখটা যে কবে আসবে...’।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।