জাদেজার ঘূর্ণিতে ১২১ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

S M Ashraful Azom

লাঞ্চের আগে আজিঙ্ক রাহানে এবং পরের দু’টো সেশনে বোলারদের হাত ধরে কোটলায় ৩-০ করার দিকে আরও এক ধাপ এগোল ভারত।
জাদেজাদের দাপটে আপাতত কোটলায় ১২১ রানে গুটিয়ে গেল বিশ্বের এক নম্বর টেস্ট দল। রবীন্দ্র জাদেজা নিলেন পাঁচ উইকেট।
শেষ চার উইকেটে প্রায় দু’শো রান যোগ করে দলের প্রাথমিক বিপর্যয় অবশ্য কাটান আজিঙ্ক রাহানে এবং অশ্বিন।
দিনের ১৪তম ওভারে কাইল অ্যাবটের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দু’টো হাত উপর দিকে তুলল সাড়ে পাঁচ ফুটের শরীরটা। কেরিয়ারের পঞ্চম এবং দলের সম্ভবত সবচেয়ে প্রয়োজনীয় সময়ে শতরানটি করে কোটলায় ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন আজিঙ্ক রাহানে।
বৃহস্পতিবারের ১৩৯/৬ থেকে প্রথমে রবীন্দ্র জাদেজা এবং পরে অশ্বিনকে নিয়ে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন রাহানে। অষ্টম উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ হয় রাহানে-অশ্বিন জুটির। ভারতীয় ইনিংস শেষ হয় ৩৩৪ রানে।
এর পর ব্যাট করতে নেমেই জাদেজার স্পিনে নড়ে যায় প্রোটিয়াদের ব্যাটিং। বাঁহাতি অল রাউন্ডার একাই তুলে নেন পাঁচ উইকেট। এ ছাড়া অশ্বিন এবং উমেশ যাদব পান দু’টি করে উইকেট। ইশান্ত নেন এক উইকেট।
তবে প্রোটিয়াদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কোহলিরা। ভারত আপাতত ২১৩ রানে এগিয়ে। সূত্র: আনন্দ বাজার

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top