
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের ডাইনিংয়ে পচা আলু দিয়ে রান্না করার অভিযোগে শুক্রবার হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের মুখে ডাইনিংয়ের দুই পরিচালক পালিয়ে যান।
জানা গেছে, শুক্রবার সকালে হলের ডাইনিংয়ের দরজা বন্ধ করে রান্নার জন্য পচা আলু কাটছিলেন কয়েকজন কর্মচারী। বিষয়টি এক শিক্ষার্থী দেখে ফেলেন। পচা আলু দিয়ে রান্নার খবর পুরো হলে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ডাইনিংয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান ডাইনিংয়ে পরিচালক হাসেম আলী ও ক্যানটিনের পরিচালক কাসেম পালিয়ে যান।
এ ব্যাপারে সৈয়দ আমীর আলী হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মোখলেসুর রহমান জানান, ডাইনিং পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।