পিস টিভি বন্ধের দাবি ওলামাদের

S M Ashraful Azom
0

বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে দাবি জানিয়েছেন ওলামারা। চ্যানেলটির বিরুদ্ধে তারা ইসলামবিরোধী তথ্য প্রচার করার অভিযোগ এনেছেন।
 
এর প্রেক্ষিতে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদী প্রচার চালালে তা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে​। তবে পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা মনে করেন চ্যানেলটি যদি জঙ্গিবাদী প্রচার চালায় তাহলে তা বন্ধ করে দেয়া উচিত।
 
শনিবার পুলিশ সদর দফতরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওলামা ও ইমাম-খতিবদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা থেকে এই দাবি উঠে আসে।
 
ওলামা ও ইমামেরা বলেন, ওয়াহিবি, জাহাবি, সালাফি, মওদুদবাদী হিযবুত তাহরির সব একই গোষ্ঠী এবং তারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত। আ​ইজিপি ওলামা-ইমামদের সহযোগিতা চেয়ে বলে​ন, জঙ্গিবাদের নামে ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। তাই ইসলামের সঠিক দর্শন প্রচার করতে হবে। অনেক মসজিদ আছে যেখানে জঙ্গিবাদকে উসকে দেওয়া হয়। এসব মসজিদের খোঁজখবর রাখতে হবে।
 
আলোচনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের সঙ্গে ৩৫টি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবেরা অংশ নেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দুজন শিক্ষকও ছিলেন। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সভা চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top